বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জের চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের বিচারিক সেবার গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিষ্পত্তিকৃত মামলার নথি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় ইউএনও নির্দেশনা দিয়ে বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে প্রেরণ করতে হবে।
সভায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদার প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেষে তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হবিগঞ্জের চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top