নওগাঁর নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ মে বুধবার ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ; সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মুজতাহিদ হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফয়সল নাহিদ। সভা শেষে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এরপরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান হাসপাতালের এর জরুরী বিভাগ, অন্ত:বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এছাড়াও তিনি হাসপাতালে চলমান উন্নয়নমূলক সংস্কার কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top