শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

চাকরি স্থায়ীকরণের দাবিতে নওগাঁয় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

[print_bangla]

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে নওগাঁয় স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নওগাঁতেও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক নওগাঁ। এ সময় নওগাঁ জেলা ও সদর উপজেলা শাখার সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে মউশিক শিক্ষকদের চাকরি স্থায়ী করার দাবি জানান এবং এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চাকরি স্থায়ীকরণের দাবিতে নওগাঁয় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top