শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

[print_bangla]

এনামুল হক: সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম কাজিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার এবং কৃষকদের  মাঝে স্প্রে মেশিন বিতরণ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বিতরণ করেন।

বেলা এগারটায় জেলা প্রশাসক কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন  থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে এডিবির অর্থায়নে ৪০ টি হুইল চেয়ার এবং উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষভাবে নির্মিত দুটি চলাচলের গাড়ি বিতরণ করেন। একই অনুষ্ঠানে তিনি উপজেলার ২৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপর তিনি কাজিপুর থানা ও কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন।

দুপুরে জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে একটি আমের চারা রোপন করেন। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান ও পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

বিকেলে তিনি উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুইজ বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।

পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমূখ।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top