
এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে ব্রাকের উদ্যোগে ফলজ, বনজ ও ওধুষি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনামুখী ব্রাক অফিস কার্যালয় থেকে এই চারা বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান। আড়ংয়ের এর অর্থায়নে ব্র্যাক ইউপিজি সদস্যদের মাঝে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকালে অন্যদের মধ্যে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ম্যানেজার দুলাল চন্দ্র মোহন্ত জানান, আড়ং এর ব্যাগ বিক্রির টাকা থেকে সারা দেশব্যাপী ৮০ হাজার অতি দরিদ্র সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের অংশ হিসেবে আজকে এই চারা বিতরণ করা হয়।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...