শনিবার ৬ই জুন, ২০২৬ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জে বাস সিএনজির সংঘর্ষ – নি-হ-ত তিন

[print_bangla]
  1. স্টাফ রিপোর্টার:  সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র‌্যাব-১২ সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি মহাসড়কের চড়িয়া র‌্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রাজশাহীগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে বাস সিএনজির সংঘর্ষ - নি-হ-ত তিন

২৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top