শনিবার ৬ই জুন, ২০২৬ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরামের নতুন কমিটি গঠন

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-

গাজীপুরের কাপাসিয়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘ঐক্য কণ্ঠ ক্রীড়া’ কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে-২০২৬ খ্রি. বুধবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘স্পোর্টস অফ কাপাসিয়া’। আলোচনা সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরামের একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে মুখরিত রাখতে ধারাভাষ্যকারদের ভূমিকা অপরিসীম। কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরাম কাপাসিয়ার ক্রীড়াঙ্গনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে কাপাসিয়ার ক্রীড়া ধারাভাষ্যের মান উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠ মুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। ধারাভাষ্যকারদের এই নতুন কমিটিকে কাপাসিয়ার ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠন সাধুবাদ জানিয়েছে।

নবগঠিত “ঐক্য কণ্ঠ ক্রীড়া” কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরাম’র কার্যকরী কমিটির সদস্য হলেন-১. মাহফুজ মুরাদ সভাপতি, ২. ওসমান গনি সহ-সভাপতি, ৩. মো. আলমগীর হোসেন সহ-সভাপতি, ৪. আকরাম হোসেন সুমন সাধারণ সম্পাদক, ৫. এ কে এম কামাল হোসেন মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক, ৬. মো. জাহাঙ্গীর আলম মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক, ৭. এস. কে কাজল সাংগঠনিক সম্পাদক ৮. আবু রায়হান প্রধান সহ-সাংগঠনিক সম্পাদক, ৯. মো. হামিদুল ইসলাম হামিদ অর্থ সম্পাদক, ১০. তানজিদ হোসেন ক্রীড়া সম্পাদক, ১১. হাসান মাহমুদ প্রচার সম্পাদক, ১২. আবুল বাশার তুহিন নির্বাহী সদস্য, ১৩. রঞ্জিত রবিদাস নির্বাহী সদস্য, ১৪. আরিফুল ইসলাম অন্তর, নির্বাহী সদস্য, ১৫. রাসেল মিয়া নির্বাহী সদস্য, ১৬. ইব্রাহিম হাসান পলাশ নির্বাহী সদস্য, ১৭. শরিফুল ইসলাম নির্বাহী সদস্য প্রমুখ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাপাসিয়া ধারাভাষ্যকার ফোরামের নতুন কমিটি গঠন

২৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top