সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, সরেজমিনে তদারকি করছেন প্রশাসক রিটন

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ৩০ টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার (এসটিএস) স্টেশনে রাখা হচ্ছে। এ কাজে রাসিকের ১২৭০ জন কর্মী এবং প্রয়োজনীয় গাড়ি ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। এ ছাড়া দুর্গন্ধ দূর করতে পর্যাপ্ত পরিমানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নং ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। এ সময় রাসিক প্রশাসক বলেন, দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরবাসীর প্রতি আহবান আমাদের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগে সংরক্ষণ করে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য রাখুন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সহযোগিতা করুন।

উল্লেখ্য, বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন শাখার গাড়ি চালক ও সহকারী সহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি ওয়ার্ডে ৩ জন করে ৩০টি ওয়ার্ডে ৯০ কর্মকর্তা-কর্মচারী মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও এবার প্রথমবারের মতো রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, সরেজমিনে তদারকি করছেন প্রশাসক রিটন

২৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top