সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজশাহী মহানগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা বনি সরদার

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান ১ নং সদস্য মোঃ বনি সরদার। একই সাথে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় বনি সরদার বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ শিক্ষা দেয়। এই ঈদ কেবল পশু কোরবানির উৎসব নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দেওয়ার এক অনন্য সুযোগ। আমরা যেন পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা বুকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠা করতে পারি।”

তিনি আরও বলেন, “রাজশাহী আমার প্রাণের শহর। এই মহানগরের প্রতিটি মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাচ্ছি। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমি সবার সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”

পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং চারপাশের দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

“সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা— ঈদ মোবারক।”
— মোঃ বনি সরদার, সাবেক সহ-সভাপতি ও ১ নং সদস্য, রাজশাহী মহানগর যুবদল।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা বনি সরদার

২৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top