শনিবার ৬ই জুন, ২০২৬ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দিরাইয়ে প্রতিবেশীর হামলায় কিশোরী নি-হ-ত, আহত ১

[print_bangla]
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে প্রতিবেশীদের হামলায় মিতা বেগম (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তার ফুফাতো ভাই উজ্জ্বল মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল মিয়ার সঙ্গে একই গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের পাওনা টাকা ও জামিনদার-সংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধ ছিল। ঘটনার দিন উজ্জ্বল মিয়া পাওনা টাকা আদায়ের জন্য তার মামার বাড়িতে আসেন। সন্ধ্যায় অলি ও মারুফের কাছে টাকা চাইলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে।
এ ঘটনার খবর পেয়ে উজ্জ্বলের মামাতো বোন মিতা বেগম প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে যান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে টিটু মিয়া, তার স্ত্রী এবং তাদের সহযোগীরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে মিতার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত মিতা ও উজ্জ্বলকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে প্রতিবেশীর হামলায় কিশোরী নি-হ-ত, আহত ১

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top