যমুনা নদী থেকে উদ্ধার শিকলবাঁধা মরদেহ কাজিপুরের বেলাল হোসেনের

[print_bangla]

 

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করা মরদেহটি কাজিপুরের প্রতিবন্ধী বেলাল হোসেনের (৩৫) বলে জানিয়েছেন তার পরিবার। বেলাল হোসেন উপজেলার হাটগাছ গ্রামের মৃত রহিছ উদ্দিনের পুত্র। নৌ পুলিশ গত সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকলে হাত-পা বাধা মরদেহটি উদ্ধার করে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।। লাশের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের পরিচয় সনাক্ত করতে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, পরিচয় সনাক্ত ও ময়না তদন্ত শেষে বেলালের পরিবারের লোকজন মরদেহ আজ (মঙ্গলবার) নিয়ে এসেছে।
হাটগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান, ৩০ মে (শনিবার) সকালে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন বেলাল হোসেন। আজ (মঙ্গলবার) সকালে ময়না তদন্ত শেষে বেলালের মরদেহ নিয়ে এসে বিকেলে দাফন করা হয়েছে।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

যমুনা নদী থেকে উদ্ধার শিকলবাঁধা মরদেহ কাজিপুরের বেলাল হোসেনের

০২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top