দুটো ফেসবুক পেজ থেকে প্রচারিত সংবাদের ব্যাখ্যা

[print_bangla]

গত ৩ জুন মঙ্গলবার ফেসবুক পেজ “জল যমুনা” এবং “ সব বেলা” তে আমাদের দুই ভাই যথাক্রমে ফারুক মিয়া ও জহুরুল ইসলাম  গ্রাম হরিনাথপুরকে জড়িয়ে একই গ্রামের আয়নাল শেখ ও আমিনুল শেখ জমি নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। এসব পেজ থেকে ভিডিও নিউজে তাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে বলা হয়েছে যা সত্যি নয়। সত্যি হলো আমাদের জায়গায় ওরা জোরপূর্বক গুদাম ঘর তুলে জমি দখল করতে এলে আমরা তাতে বাঁধা দিয়েছি।  এ নিয়ে বিগত ২০২৪ সালের ১৭ এপ্রিল কাজিপুর থানায় আমরা একটি সাধারণ ডায়েরিও করি। তখন সুবিধা করতে না পেরে এখন আবার হামলা এবং ভাংচুরের নাটক সাজিয়েছে তারা। আর যেহেতু আমরা তাদের বাড়িতে হামলাই করিনি তাই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নেবার বিষয়টি ভিত্তিহীন ও হাস্যকরও বটে। গ্রামের মুরব্বিগণ কাগজপত্র দেখে তারা আমাদের পক্ষে রায়  দিলে সেখানেও তারা সুবিধা করতে না পেরে অবশেষে বলছে গ্রামের মানুষ নাকি ন্যায় বিচার করেনি। মূলত আয়নাল শেখ ও আমিনুল শেখ দুরন্ত ও ঝগড়াটে প্রকৃতির লোক বটে। তাদের দ্বারা প্রভাবিত হয়ে যে সংবাদ আমাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে তা সবৈব মিথ্যা এবং ভিত্তিহীন বিধায় প্রচারিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী  মো. জহুরুল ইসলাম ও ফারুক মিয়া ,গ্রাম হরিনাথপুর, উপজেলা কাজিপুর, জেলা সিরাজগঞ্জ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

দুটো ফেসবুক পেজ থেকে প্রচারিত সংবাদের ব্যাখ্যা

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top