বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা, রাতকানা রোগসহ বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে শেরপুর উপজেলায় মোট ৪৮১টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ হাজার ২৪৭ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৩৮ হাজার ১৩৯ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে মোট ৪৮২ জন কর্মী এবং ৩০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সব কেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠুভাবে ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top