বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

বাঘাইছড়িতে পানিতে পড়ে দুই জনের মৃ-ত্যু

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে অনুশকা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
অন্য দিকে, পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে মারা যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পানিতে তলিয়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৃথক সময়ে ঘটে যাওয়া পরপর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জলাশয়, ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে পানিতে পড়ে দুই জনের মৃ-ত্যু

১৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top