ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি আমির খসরু মারা গেছেন

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

V. O. A ভয়েস অব আমেরিকার, বাংলা বিভাগের, ঢাকার সাবেক প্রতিনিধি আমির খসরু মারা গেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বাংলাদেশে ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক বুধবারের সাবেক নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শনিবার (১০ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেয়ে সাদিয়া আফরিন জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে।

চার দশকের বেশি সময় সাংবাদিকতা করেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।

পরে দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন তিনি। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন। এরপর দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

২০১৭-২০১৮ সালে তিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট পরিস্থিতির চমৎকার কভারেজের জন্য VOA সাউথ এশিয়া ডিভিশন রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন – তিনি কক্সবাজার শরণার্থী শিবির থেকে রিপোর্ট করেছিলেন, এবং মিয়ানমারের নৃশংসতা থেকে পালিয়ে আসা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছিলেন, বাংলাদেশ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মরত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকার নিয়েছেন।

আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আরো গভীর শোক প্রকাশ করেছেন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, বাংলা বিভাগের নিউইয়ক সংবাদদাতা এবং Newyorbangla. com এর সম্পাদক ও বিশিষ্ট লেখক, ব্রডকাস্টার, আকবর হায়দার কিরণ, ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বাংলাদেশ এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, চুয়াডাঙ্গার প্রবাহ online.com এর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, টাঙ্গাইল দর্পণ পত্রিকার সম্পাদক আবু তাহের, বগুড়ার আমেরিকার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ দুই বাংলার অসংখ্য শ্রোতা বন্ধুগণ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি আমির খসরু মারা গেছেন

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top