বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে রঘুনাথপুরে ৪,০৮২ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

[print_bangla]

মাকসুদুল হক, হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি-

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (VGF) এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৪ হাজার ৮২টি কার্ডধারী পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হবে। আজ সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বশির উদ্দিন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান। এ ছাড়া বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও নির্ভুলভাবে তদারকি ও ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, “পবিত্র ঈদুল আজহায় ইউনিয়নের কোনো দরিদ্র পরিবার যেন খাদ্য সংকটে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত হকদারদের তালিকা তৈরি করে মোট ৪,০৮২টি কার্ডধারী প্রতি পরিবারকে ১০ কেজি করে উন্নতমানের চাউল দেওয়া হচ্ছে।”
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই চাল বিতরণ করা হচ্ছে। সঠিক নিয়মে এবং শৃঙ্খলা বজায় রেখে ইউনিয়নের সকল কার্ডধারী পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই চাল বিতরণ দ্রুত সম্পন্ন করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আজহা উপলক্ষে রঘুনাথপুরে ৪,০৮২ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top