সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজশাহী মহানগর ও দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ রুমন

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ রুমন। একই সাথে তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শরীফ রুমন বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে প্রতিবছরই এক অনন্য শিক্ষার বার্তা নিয়ে আসে। কোরবানি আমাদের শুধু পশু উৎসর্গ করতে শেখায় না, বরং নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতা বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগায়।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা যেন ত্যাগের সঠিক শিক্ষা বুকে ধারণ করে একে অপরের পাশে দাঁড়াতে পারি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যণ বয়ে আনে।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে চন্দ্রিমা থানা বিএনপির এই শীর্ষ নেতা রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনসাধারণ এবং দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগর ও দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ রুমন

২৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top