রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু- গৃহবধু আহত

[print_bangla]

এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে দুটি গরু এবং একটি ছাগল মারা গেছে। বজ্রপাতে আহত হয়েছেন এক গৃহবধু। গত সোমবার (৮ জুন) রাতে উপজেলার শুভগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে একটি গাভী ও একটি ছাগল পুড়ে মারা যায়। এসময়  লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।  মঙ্গলবার ( ৯ জুন) সকালে একই ইউনিয়নের ৮ নং চর বড় বাড়িয়া  গ্রামে কৃষক আনিসুর রহমানের  একটি ষাঁড় গরু বজ্রপাতে মারা গেছে। গরুটির মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

একই সময়ে ওই গ্রামের আনিস মল্লিকের স্ত্রী শাহিদা বেগম বজ্রপাতে মারাত্মক আহত হয়ে  সিরাজগঞ্জ সদর হাসপাতালে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

খবর পেয়ে ওইদিনই বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ  ও ইউপি সদস্যগণ। এসময়   উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাৎক্ষণিক সরকারি ত্রাণ তহবিল হতে ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু- গৃহবধু আহত

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top