
নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়।
জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জব্দ হওয়া আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...