
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সদরের একাংশ) সংসদ সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে কাজিপুর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাসেল,কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা ইন্জিনিয়ার মুনসুরুল হক, সদ্য বিদায়ী ইন্জিনিয়ার একে এম হেদায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ। পরে প্রধান অতিথি সুবিধাভোগী পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রি তুলে দেন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
এ/জে