পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পক্ষের উদ্ধোধন করেন খুলনা-৬ জাতীয় সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ। পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ্

অনুষ্ঠানে মৎস্য মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় পৌরসভায় সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, কিশোর কুমারকে এবং পোনা ব্যবসায়ী রেজাউল করিমকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top