দাগনভূঞায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল আফছার, সমাজসেবা কর্মকর্তা আল যোবায়ের প্রিন্স, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান হিরো, বিআরডি চেয়ারম্যান নজির আহাম্মদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ রঞ্জন কুরী, সরোজ দত্ত, বিমল চন্দ্র ভৌমিক ও রঞ্জিত চন্দ্র দাস প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তরে কর্মকর্তা, উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎সভায় বক্তারা বলেন, শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top