ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’র গভীর শোক প্রকাশ

[print_bangla]

বিশেষ প্রতিনিধি-

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে এক শোকবার্তায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) বলেন, “আমির খসরু ছিলেন বাংলাদেশের গণমাধ্যম জগতের অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভয়েস অব আমেরিকার প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংবাদিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে ছিলেন। ভয়েস অব আমেরিকার বিভিন্ন শ্রোতা সম্মেলনে তিনি শ্রোতাদের সাথে চমৎকার আড্ডা দিতেন। তাঁর সাথে আমার এবং আমাদের ক্লাবের অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অবদান শ্রোতাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এক প্রাজ্ঞ ও অভিভাবকতুল্য সাংবাদিককে হারালাম।”
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ক্লাব নেতৃবৃন্দ পরম করুণাময়ের নিকট প্রার্থনা করেন যেন পরিবারটি এই কঠিন শোক কাটিয়ে ওঠার ধৈর্য লাভ করে। উল্লেখ্য, আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। আজকের বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন। এছাড়া তিনি ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার ঢাকা লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’র গভীর শোক প্রকাশ

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top