কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

[print_bangla]

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটির মূল প্রতিপাদ্য ছিলো “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।”
সোমবার (১২ অক্টোবর) সকাল এগারটায় কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top