
জাকিয়া রহমান
রহস্যময় গম্ভীর আবহ,
এই প্রচ্ছন্ন অন্ধকার!
যেন অবগুণ্ঠিত—
কোনো মায়াবী কাহিনীর অন্ত—
আজ শোনাতে ব্যাকুল আর অধীর।
এক অজানা স্পন্দন—
মনের উচ্ছল তরঙ্গে।
ফেনিল এক দুরাশার আতঙ্ক
উন্মোচিত করে,
রুদ্ধ করে দেয় নিঃশ্বাস!
চেনা পৃথিবী ধীরে
নোঙর তোলে বিদিশার নিশীথে;
দারুণ রোষের চিৎকারে—
মহাযাত্রার আয়োজন।
মনে একরাশ বিস্ময় নিয়ে আমি দেখছি—
জন্ম নিচ্ছে এক নতুন পৃথিবী!
যেখানে আমার অস্তিত্ব
আজ সম্পূর্ণ অর্থহীন—
ঠিক যেন কোনো
বাতিল দলিলের পুরনো কাগজ!
*এম আব্দুর রাজ্জাক
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...