বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

ধুনট সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

[print_bangla]

ফয়সাল – স্টাফ রিপোর্টার:

  •   বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে কলেজের হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত প্রতিযোগিতার।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক এএইচএম মোস্তাফিজুর রহমান, লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস, হাফেজ মাওলানা আসিছুর রহমান ও কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

এ সময় হামদ-নাত প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমির হামজা।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনট সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top