বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা, মদ, ছুরি ও জাল টাকা উদ্ধার- গ্রেপ্তার ১১

[print_bangla]

 

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি ও ৯০ হাজার টাকার জাল নোটসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার ও খান জাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ ও ডিবির সমন্বয়ে পরিচালিত অভিযানে পৃথক স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা (প্রায় ২০০ গ্রাম), চার লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও জাল টাকার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা, মদ, ছুরি ও জাল টাকা উদ্ধার- গ্রেপ্তার ১১

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top