আনোয়ারায় যুবলীগের মিছিল থেকে ৩০ জন আটক, দুই মাইক্রোবাস জব্দ

[print_bangla]

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার সময় ৩০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের ব্যবহৃত ব্যানারসহ দুটি মাইক্রোবাস (হাইস) জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন আকস্মিকভাবে মিছিল বের করেন। খবর পেয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিল থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জব্দ করা গাড়ি দুটির নম্বর—চট্টগ্রাম মেট্রো-চ ১১-৬৬৪৪ ও চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯৬০০।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাঁশখালীর বাহারচরা এলাকার মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিষয়ে আইন অনুযায়ী পৃথক প্রক্রিয়া অনুসরণ করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারায় যুবলীগের মিছিল থেকে ৩০ জন আটক, দুই মাইক্রোবাস জব্দ

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top