এম এ রশীদঃ
পুলিশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সময়োচিত সহযোগিতায় রাস্তায় উল্টে যাওয়া ট্রাক থেকে চালককে উদ্ধার করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিয়ানীবাজার থানা পুলিশের চৌকস দল। এই ধরনের ঘটনা সমাজ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যের একটি চমৎকার উদাহরণ।
স্থানীয় মানুষ কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই মানবিক তাগিদে এগিয়ে আসেন। পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং উদ্ধারকাজে সরাসরি হাত বাড়িয়ে দেয়। বিয়ানীবাজার থানার চৌকস অফিসাররা যৌথ প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে রাস্তা থেকে প্রতিবন্ধকতা দূর করে। এটি পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতি আরও মজবুত করেছে। এই প্রশংসনীয় ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার হাইওয়ে আলিনগর ইউনিয়ন এলাকায়,
সকাল থেকে বিকাল পর্যন্ত বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর এর নেতৃত্বে চারখাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই হোসেন ও এ এস আই মোজাম্মেল আহমদ এবং ট্রাফিক পুলিশের সদস্য ট্রাফিক সার্জেন্ট রনি ,এটিএসআই আব্দুল বাছিত, এটি এসআই রনি কান্ত দেব কনস্টেবল কামাল আহমদসহ আরো অনেকে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলিনগর ইউনিয়ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষভাবে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে পুলিশও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সকলের যৌথ প্রচেষ্টায় রাস্তা থেকে ট্রাক ও চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ পুলিশের চৌকস দল।