
মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিনিধি-
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আকবর এবং কৃষক দলের নেতা মুসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও ময়মুরুব্বি উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন, চর ছোনগাছা বাহাউদ্দীন পীর দরবার শরিফের গদিনশীল পীর নুরে আলম ফারুকী।
এ সময় বক্তারা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। জে/এ
