
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া বাস স্টান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৫০) নামের এক মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলা লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চিউরাটারী গ্রামের আলম মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে বুধবার দুপুর সোয়া ১ টার সময় মালেকা বেগম (৫০) পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুত গামী একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহত মালেকা বেগম কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মোটর সাইকেল আরোহী পথচারী মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...