
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা তথ্যআপা আয়েশা খাতুন। আলোচনা সভা শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত হয়। জে/এ
