শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় সেচের ২ টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে শতাধিক কৃষক

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম নিজপাড়া ও গংগানারায়ন মৌজার সীমান্ত এলাকায় পল্লী বিদ্যুতের সেচের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে উদ্বেগের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন শতাধিক কৃষক। চুরি যাওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। স্থানীয় গ্রাহক সারওয়ার আলম জানান, ওই ট্রান্সফরমার থেকে এলাকার কৃষি জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হতো। ট্রান্সফরমারটি ঝালাই করে সিকল তালা দিয়ে রাখা ছিল। চোর চক্র রাতের আধারে ঝালাই ভেঙ্গে ট্রান্সফরমার ভিতরে থাকা তামারতারসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে। নিজপাড়া গ্রামের সেচ গ্রাহক সিদ্দিক জানান, তার ট্রান্সফরমারটিও মঙ্গলবার রাতে চুরি হয়ে গেছে। ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রায় শতাধিক ধান চাষি।
নিজপাড়া গ্রামের ধানচাষি প্রহলাদ চন্দ্র বলেন, বৃষ্টির অভাবে সেচের ওপর নির্ভর করে ধান চাষ করেছি। এখন সেচ বন্ধ হয়ে গেলে শতাধিক কৃষকের ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পল্লী বিদ্যুৎ কাউনিয়া জোনাল অফিসের এজিএম (কম) বলেন, গংগানারায়ন গ্রাম থেকে সেচের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর একজন গ্রাহক জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আঃ হালীম বলেন, তদন্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমারটি প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম রাষ্ট্রীয় সম্পদ, যার মালিক জনগণ।”
এদিকে এলাকায় ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশ ও পল্লী বিদ্যুতের যৌথ অভিযান জোরদার, পাশাপাশি চোরচক্রের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় সেচের ২ টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে শতাধিক কৃষক

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top