বগুড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬’ উপলক্ষে বগুড়ায় ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সনাক, বগুড়ার সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top