বেদনার কৃষ্ণ কালো সমুদ্র

[print_bangla]

 

-জাকিয়া রহমান

জানতাম বেদনার সমুদ্র নাকি নীল রঙের

কিন্তু এখন সে সমুদ্র রক্ত রক্তিম হতে হতে হয়েছে কৃষ্ণ কালো-

সে সমুদ্রে ভেসে গেছে সব মানবতার আশ্বাস!

পুঁজিবাদীদের কুচক্রে আজ দুনিয়া দাসত্বের দেয়ালে মাথা কূটে মরছে,

ফুস করে কোন আণবিক বিস্ফোরণ ঘটান-

নিতান্তই কিবোর্ড এ আলতো পরশের খেলা, তাদের বিশ্বাস।

 

সে ক্রিড়ায় মেতে আছে যত অমানুষ-

মানবতার করেছে কণ্ঠ রুদ্ধ,

বিনাশ করেছে পৃথিবীর মায়াময় রূপ,

বিকৃত আর বিনাশী- কোটি কোটি মানুষের কাছে।

ধ্বংস হয়েছে সভ্যতা!

ছিনিয়ে মানুষের আত্নসম্মান আর মর্যাদা বোধ,

অনাথ শিশুর বাসস্থান হয়েছে সিমেন্ট-কংক্রিটের ধ্বংসস্তূপ।

 

অন্তর ভরা বেদনার দীর্ঘশ্বাস!

দুনিয়ার দিকে চেয়ে দেখে প্রশ্ন করি নিজেকে

– এত অবজ্ঞা, হিংসা আর দ্বেষ কেন?

মানুষে মানুষে ঘৃণা আর নিষ্ঠুরতার প্রতিশোধ-

অপরের আধিকার ছিনিয়ে নেবার চলছে প্রচেষ্টা নির্মম।

আজও অকপটে মিথ্যার আশ্রয়ে নির্লজ্জরা অসহায়দের করে হত্যা-

তবু উড়ায় ধর্ম আর মানবতার ধ্বজা

তবে, ভুল দীক্ষায় কেন শেখায় পরম নিষ্ঠুরতা!

* এম আব্দুর রাজ্জাক*

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বেদনার কৃষ্ণ কালো সমুদ্র

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top