
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি পিরোজপুর পুলিশ লাইন্সের রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, রিজার্ভ অফিস, ক্লোথিং স্টোর, মোটরযান শাখা, ডি-স্টোর, অস্ত্রাগার, ফোর্স ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
এ সময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...