
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্সেজ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেন, “ আমি সিরাজগঞ্জ এক কাজিপুর আসনের এমপি , তবে আমি এমপি হিসাবে নয় জনগনের সেবক হিসাবে কাজিপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই।” তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন . “নেতা হিসেবে নয় মানুষের সেবক হিসাবে কাজ করেন তবেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।” বৃহস্পতিবার কাজিপুরে বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিসি উপরোক্ত কথাগুলো বলেন।
কাজিপুর উপজেলা বিএনপি , পৌরবি এন পি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্সাব করেন সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি,র সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বি এন পি,র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম সহ সিনিয়র নেতৃবৃন্দ ।
এ/জে