
হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে শনিবার ইডুএয়ার লিমিটেডের উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিল উল্লাহ, সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আসমান আলী, সহকারি প্রধান শিক্ষক সামছুল হক, ইডুএয়ার লিমিটেডের চেয়ারম্যান আসিফ হাসান হক, ম্যানেজিং ডিরেক্টর শৈশব মাহমুদ প্রমুখ। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...