নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস, আত্রাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান, অনলাইন সেবা ও ভূমি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়াও সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সমৃদ্ধ স্টল স্থাপন করা হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top