
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে স্টেশন অফিসার মো. রাশেদুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক।
প্রধান অতিথি বলেন সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত’ এই প্রতিষ্ঠানটি আমাদের একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। আমি মনে করি, কর্মপ্রচেষ্টার এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে আপনারা মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...