রাতের অভিযানে কালকিনিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

[print_bangla]

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদকের অন্ধকার ছোবল থেকে সমাজকে রক্ষায় ফের মাঠে নেমেছে কালকিনি থানা পুলিশ। গভীর রাতের বিশেষ অভিযানে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ছোট চর কয়ারিয়া গ্রামের এনায়েত কাজী (৪৪), মানিক সরদার (৪৫) এবং নড়িয়া উপজেলার কন্ডা গ্রামের মো. মেহেদী হাসান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি জহুরুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ কয়ারিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ইয়াবা ও নগদ টাকা। পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাতের অভিযানে কালকিনিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top