মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ধুনটে ঝড়ে রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ে পাকা সড়কের ওপর বড় আকারের গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় গাছের নিচে পড়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকার চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ঝড়ে গাছের নিচে পড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, আব্দুল মান্নান, ইউসুফ আলী, চপল মাহমুদ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা ও সুইম ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইবাড়ি বাজার এলাকার চারমাথা মোড়ে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই চারমাথা মোড় এলাকায় শতবর্ষী একটি পাইকড় গাছ ছিল। বৃহস্পতিবার সকালের ঝড়ে পাইকড় গাছটি উপড়ে পাকা সড়কে আড়াআড়ি ভাবে পড়ে যায়। ফলে ওই সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়ন বাসির একমাত্র যোগাযোগের পথ বিচ্ছিন্ন হয়ে পড়ে চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছেন। কিন্ত সরঞ্জামের অভাবে গাছটি কেটে রাস্তা থেকে অপসারণ করতে পারছেন না।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হয়েছে। ঝড়ে পড়া গাছটি রাস্তা থেকে অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ঝড়ে রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top