কাজিপুরে যমুনায় নিখোঁজ নাইয়া আব্দুর রশিদের সন্ধান মেলেনি

[print_bangla]

এনামুল হক:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনায় নৌকা মেরামত করতে গিয়ে এক নাইয়া (নৌ চালক) নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নাইয়ার নাম আব্দুর রশিদ (৫৮) । তিনি নতুন মাইজবাড়ী গ্রামের মৃত জেন্দার আলীর পুত্র। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কের নিকটে যমুনার পূর্বপাড়ে তিনি হাঁটু পানিতে নেমে নিখোঁজ হন।

নতুন মাইজবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মোকলেছৃুর রহমান জানান, সকালের ঝড়ে ঘাটে বাধা রশিদের নৌকা ক্ষতিগ্রস্ত হয়। বিকেলে তিনি তার পুত্র ও আরও তিনজনসহ ওই ক্ষতিগ্রস্থ নৌকা মেরামতের জন্যে ইকোপার্ক সংলগ্ন যমুনার পূর্বপাড়ের চরে নিয়ে যান। সেখানে হাঁটু পানির মধ্যে নৌকা মাটির সাথে আটকে যায়। নৌকা ধাক্কা দিয়ে পানিতে ভাসাতে রশিদ মিয়া নৌকার আটকে যাওয়া পার্শ্বে  যান। পানি কম হলেও সেখানে বেশ স্রোত ছিলো।  ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে যান। পরে আর উঠতে পারেননি। এদিকে বাবা ওপাশ থেকে আসছে না দেখে নৌকার অপরপাশে থাকা রশিদের পুত্র চিৎকার দিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

আরেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, “খবর পেয়েই আমরা কাজিপুর ফায়ার সার্ভিসকে ফোন করে নিয়ে আসি। তারাও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধ্যা নামলে চলে যায়।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রমহান জানান, “ ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি পানিতে পড়ে স্রোতের কারণে ভেসে গেছেন।” আগামীকাল আবারো উদ্ধার তৎপরতা পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য  আব্দুর রশিদ ছোটবেলা থেকেই  যমুনায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে যমুনায় নিখোঁজ নাইয়া আব্দুর রশিদের সন্ধান মেলেনি

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top