সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

আশুগঞ্জ -নবীনগর রোড” আশুগঞ্জে ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেক বিতরন

[print_bangla]

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধিঃ

অবশেষে অনেক জল্পনা- কল্পনা ও নানাবিধ সমস্যা কাটিয়ে আশুগঞ্জ -নবীনগর রোডের আশুগঞ্জ উপজেলার  ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেক বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে
আড়াইসিধা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে
অনুষ্ঠিত উক্ত এল,এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মহাম্মদ ছড়ার সঞ্চালনায় ও আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম মিঠুর সার্বিক তত্বাধানে
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার,জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মানস চন্দ্র দাস,আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী রবিউস সারোযার,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেরিম পারভেজ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী সহ ক্ষতিগ্রস্ত ভুমি মালিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও এরাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে
আশুগঞ্জ উপজেলার  ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেকের মাধ্যমে
১৮ জনকে মোট-৪ কোটি আটান্ন লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এ রাস্তাটির দৈর্ঘ প্রায ২০ কিলোমিটার আর তার ব্যয় প্রায় ৬০৭ কোটি টাকা।
জেলা প্রশাসকের আগমনকে ঘিরে পরিষদের সকল সদস্যদের মাঝে যেন আনন্দের বন্যা বইছিল। ইউনিয়নের নির্বাচিত সকল সদস্য ও উপস্থিত সকলে জেলা প্রশাসককে ফুর দিয়ে বরণ করে নিয়েছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আশুগঞ্জ -নবীনগর রোড" আশুগঞ্জে ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এল,এ চেক বিতরন

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top