শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-

জমে ওঠেছে রাণীনগরে পশুর হাটগুলো৷ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমহনি হাট ও মিঠাপুড় পশুরহাট জমে উঠেছে। তবে ক্রেতার সমাগম হলেও বিক্রি এখনো জমে ওঠেনি বলে দাবি ব্যাপারী ও খামারিদের। এ ছাড়া নিরাপদে হাট থেকে পশু কিনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ৷
আজ শনিবার ২৩ মে ২০২৬ সকালে ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ট্রাকে, ট্রলি, নসিমন ও ট্রলার যোগে কোরবানির পশু আসতে দেখা গিয়েছে৷ হাটে পশুর সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, হাটের গরুর দাম আগের তুলনায় তেমন বাড়েনি। বাজার দর স্বাভাবিকই রয়েছে। তবে গো-খাদ্যের দাম বাড়ায় লাভ হবে কি না তা নিয়ে শঙ্কিত খামারি ও ব্যাপারীরা।কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা বিক্রেতারা বলেন, গ্রামে গো খাদ্য কেনা যায় না। আর বাজারে এসে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রি করাও যায় না। গতবছরের তুলনায় এবছরে হাটে বেচাকেনা অনেক খারাপ, দামও কম। ক্রেতারা গরু ছাগল দেখছে কিন্তু যে দাম হাঁকছে তাতে গরু,ছাগল বিক্রি করা অসম্ভব,কারণ যে দামে গরু ছাগল কিনেছি,তারা তার থেকেও ২/ ৪ হাজার টাকা কম বলছেন। এ দিকে ছিনতাই, জাল টাকা লেনদেন রোধে নানান পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিমহনি হাট ও মিঠাপুড় কমিটির ইজারাদাররা তিনি আরোও বলেন কোনো ভাবে এ হাটে যেন পকেটমার ও বাটপাররা না ঢুকতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের ব্যাবস্থা করেছি। যদি কোনো পশু অসুস্থ হয় তার চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের একটা টিম রেখেছি।এছারা ব্যাপারিদের যেন কোনো প্রকার ভোগান্তি না পোহাইতে হয়, সে জন্য আমরা সর্ব প্রকার ব্যাবস্থা নিয়েছি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top