শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

কাজিপুরে পশুর চামড়া সংরক্ষণে এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ

[print_bangla]

এনামুল হক:

আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা  ও এতিমখানা এবং চামড়া  ব্যবসায়ীদের মাঝে  বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।শনিবার (২৩ মে) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম  চত্বর থেকে এই চামড়া বিতরণকাজের উদ্বোধন করেন  কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর  শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন  ও একটি পৌরসভার ১৬ টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং ১২ টি চামড়ার  প্রতিষ্ঠানে মোট ১৫ মেঃ টন লবণ বিতরণ করেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর  শাখার ফিল্ড সুপারভাইজার মো: মাহবুবুল আলম  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকালে ইউএনও মোস্তাফিজুর রহমান  বলেন, ‘এ লবণ কেবলমাত্র কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজেই ব্যবহার করতে হবে। চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। যদি এ লবণ অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে পশুর চামড়া সংরক্ষণে এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top