বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ঘুম

[print_bangla]

ঘুম
জাসমিনা খাতুন

শুয়ে আছি, ঘুম আসে না।
বালিশটি উল্টে দিলাম, ঘুম আসে না। উঠে বসলাম।
মেকআপ বক্স বার করলাম।
ঠোঁট রাঙালাম, ঘুম আসে না।

চুল ঠিক করে টিপ পরলাম, ঘুম আসে না।
খুব করে ঘুমাতে চাই,
কিন্তু কীভাবে মানুষ ঘুমায়, ভুলে গেছি।
আমি ঘুমাতে পুরোপুরি ভুলে গেছি।

তিনতলায় গিয়ে আকাশ দেখলাম।
সূর্য সেই কখন পশ্চিমের বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে,
অথচ আমি চুপ করে অপেক্ষা করছি-এবার হয়তো ঘুম আসবে।
৩৭ ঘণ্টা ৫২ মিনিট ২২ সেকেন্ড ঘুম আসে না।

নিশ্চয়ই এবার ঘুম আসবে।
মা ফজরের নামাজ আদায় করতে উঠে আমাকে দেখে বলল,
‘এখনও ঘুমাসনি?’
এতক্ষণে বাদুড় শালগাছগুলো আঁকড়ে ধরে উল্টো হয়ে ঘুমিয়ে পড়েছে।

এত আঁধারেও ঘুম এলো না…
একলা বিবেক স্বপ্ন দেখে…
ঘুম আসবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই এবার ঘুম আসবে।
মায়ের নামাজ শেষ হলে মায়ের কোলে মাথা রেখে ঘুমাব। হ্যাঁ, এবার ঘুম আসবে। হ্যাঁ, এবার নিশ্চয়ই ঘুম আসবে।

রামপুরহাট, বীরভূম, ভারত-
২৭/০৬/২০২৬

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘুম

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top