রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

শ্রীমঙ্গলে বাস-মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবক নি-হ-ত, আহত-১

[print_bangla]

পারভেজ হাসান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকালে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটর সাইকেল আরোহী হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শ্রীমঙ্গলে বাস-মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবক নি-হ-ত, আহত-১

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top