
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে সরকারের অনুমতি বিহীন সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান্য আদালত পরিচালনা করেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এ সময় সরকারের অনুমতি বিহীন সাফল্য ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন এবং সাফল্য ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কলেজ শিক্ষক আলমগীর কবিরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেন এবং সাফল্য ডায়াগনস্টিক সেন্টারের কোন কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীন কে ২ লক্ষ টাকা জরিমানা করেন ও সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ করা হয়। স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দিয়ে ভূল চিকিৎসার কারণেই প্রাণ হারিয়েছে শুভডাঙ্গা ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের হারুন রশিদের মেয়ে হাবিবা খাতুন নামের আড়াই বছরের শিশুটি। ২৬ জুন বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে শিশুটি চিকিৎসা নিতে আসলে সাফল্য ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হাটগাঙ্গোপাড়া মজোপাড়া মহিলা কলেজের কেমিস্ট্রির শিক্ষক আলমগীর কবির ভূল চিকিৎসা দেন। ভূল চিকিৎসায় শিশুটির অবস্থা আশঙ্কা জনক হলে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নেওয়ার পরামর্শ দেন। পরে শিশুটির অভিভাবক রামেকে নিলে গভীর রাতে শিশুটি মৃত্যু বরন করেন।
কলেজ শিক্ষক আলমগীর কবির পূর্বেও ভূল চিকিৎসা দিয়ে উপজেলার মজোপাড়া গ্রামের মোজাম্মেল হকের ৭মাসের ছেলে সন্তান আব্দুল্লা আল মহিতের মৃত্যু হয়েছে বলে ক্রন্দনরত অবস্থায় দাবী করেন মোজাম্মেল হক। ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা ও বাগমারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহকারী সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ। জে/এ
