
বর্তমান এসপি মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি
এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তবে প্রজ্ঞাপনে নতুন এসপির যোগদানের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তাঁর যোগদানের বিষয়টি জানা যাবে।